ঈদযাত্রায় নিরানন্দ – রাজবাড়ীর ২ আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে ধীর গতি-
- Update Time : ১০:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পুনঃনির্মাণ কাজে ধীর গতি রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-জৌকুড়া আঞ্চলিক মহাসড়ক দুইটিতে। ফলে যান চলাচল হচ্ছে চরমভাবে ব্যাহত। সেই সাথে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। অপরদিকে, ঢাকা-খুলনা মহা-সড়কের রাজবাড়ীর জেলার অংশের ১৯ কিলো মিটারও এবরো থেবরো অবস্থা। এ সড়ক দিয়েও স্বাভাবিক গড়িতে চলাচল করতে পারছে না দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ঃ
ঈদে ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে। রাস্তা সংস্কার কাজ চলার কারণে কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্তের। আবার কোথাও ভাঙ্গাচোড়া। ২০১৮ সালের ২২ মে শুরু হওয়া রাস্তা প্রসস্থকরণের কাজ চলতি বছরের ২৮ ডিসেম্বর সমাপ্ত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র ২৮ ভাগ। তাই আসন্ন ঈদযাত্রায় এই আঞ্চলিক মহাসড়কে যানজটসহ ভোগান্তির আশঙ্কা করছেন এপথের পরিবহন চালক ও যাত্রীরা। তবে সড়ক বিভাগ বলছে ঈদ যাত্রায় যেন ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য নেওয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি।
সরজমিনে দেখা যায়, কোথাও ভালো, কোথাও চলাচলের অবস্থাই নেই। ভাঙাচোরা রাস্তায় ধুঁকে ধুঁকে চলা। তার মধ্যে ধূলার রাজ্য। আসন্ন ঈদে এই পথে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের কাছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে উঠছে দুশ্চিন্তার নাম। রাজবাড়ীর বড়পুল থেকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী পর্যন্ত যেতে স্বাভাবিক সময় থেকে দেড় থেকে দুই ঘন্টা বেশি সময় লাগছে। যশোর, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের যাতায়াত এই মহাসড়কে। রোজায় পরিবহনের চাপ বাড়ে কয়েকগুন। রাস্তা প্রসস্থকরণ কাজ চলায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে ধীরগতিতে যান চলাচল করছে। যে কারণে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিয়ে শঙ্কা যানবাহন চালকদের। দিনে তিন বার পানি ছিটানোর কথা থাকলেও সেটা দেওয়া হচ্ছে না। যার ফলে প্রতিনিয়ত ধুলা-বালির সাথে যুদ্ধ করে গন্তব্যে পৌছাতে হচ্ছে এই পথে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের। তবে এই পথে চলাচলকারী চালক ও যাত্রীরা বলছে ঈদের আগে এই মহাসড়টি সংস্কার কাজ শেষ না হলে ঘরমুখো মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।
যাত্রী ও চালকরা জানান, রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। যার কারনে প্রতিদিনই দৃর্ভোগ পোহাতে হয় এপথে চলাচল করা যাত্রী ও চালকদের। আর ধুলার কারনে চলাচলে খুবই সমস্যা হয় গাড়ী চালাতে। ঈদের সময় যখন গাড়ীর চাপ বাড়বে তখন মানুষের দুর্ভোগ আরো বাড়বে।
অপরদিকে, রাজবাড়ী-জৌকুড়া আঞ্চলিক সড়কটিরও একই অবস্থা। পুনঃনির্মাণ কাজে নেই কোন গতি। ধুলা-বালিতে একাকার সড়কটির আশপাশের বাড়ী ঘর। যানবাহণ চলাচলেও রয়েছে দূর্ভোগ। খানাখন্দে পড়ে মাঝে মধ্যেই সড়কের উপর আটকে যাচ্ছে বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহন।
এছাড়া, ঢাকা-খুলনা মহা-সড়কের রাজবাড়ী জেলা অংশে রয়েছে ১৯ কিলো মিটার। এই সড়ক দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল করে। তবে দীর্ঘ দিন সংস্কার না করায় সড়কটির অবস্থা এখন বেহাল। উচু নিচু ও গর্ত থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেনা যানবাহন।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম সাদ্দাম হেসেন জানান, সড়ক প্রসস্থকরণ কাজ চলার জন্য খানাখন্দে এবং ধুলা-বালিতে জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। ঈদ যাত্রায় যেন ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের তালতলা থেকে জেলার পাংশা উপজেলা শিয়ালডাঙ্গি পর্যন্ত ৩৩ কিলো মিটার অংশ ২২১ কোটি টাকা ব্যয়ে কাজ হচ্ছে। বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের ২৮ শতাংশ শেষ করেছে। রাজবাড়ী-জৌকুড়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাগমারা থেকে জৌকুড়া ফেরি ঘা
ট পর্যন্ত সাড়ে ৬ কিলো মিটার অংশ ২৯ কোটি টাকা ব্যয়ে কাজ হচ্ছে। এখন পর্যন্ত ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। তিনি আরো বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশও পুনঃসংস্কার জরুরী। যে কারণে তারা ইতোমধ্যেই ২৬ কোটি টাকার প্রকল্প জমা দিয়েছেন। আশা করছেন ঈদের পর ওই সড়কে কাজ শুরু করা যাবে। এ ছাড়া জেলা শহরের শ্রীপুর থেকে তালতলা পর্যন্ত সাড়ে ৪ কিলো মিটার ফোর লেন সড়কের অর্ধেক অংশের কাজ প্রায় শেষের পথে। ভুমি অধিগ্রহণসহ কিছু জটিলতার কারণে বাকি কাজ কারতে সময় লাগছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































