অনেক প্রার্থী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করছে-এমপি জিল্লুল হাকিম –
- Update Time : ০৯:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
- / ৮২ Time View

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ রবিবার সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা এখানে আছেন তারা অভিযান চালাতে গিয়ে কিছু বাড়াবাড়ি করে ফেলেন। কিছুদিন পূর্বে পাংশায় গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় জব্দ করে এবং কিছু গুড় এতিমখানায় দান করেছেন। দান করাতো আপনাদের কাজ না। যদি গুড় ভেজাল হয়ে থাকে তাহলে এতিমখানায় দান করা কি ঠিক হয়েছে? ১৮ জুন কালুখালী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তিনি বলেন, আমার কাছে তথ্য আছে অনেক প্রার্থী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করছে, সন্ত্রাস করে নির্বাচনে জেতার জন্য। কিন্তু এ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন। কোন দলীয় নির্বাচন নয়। তাই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
সদ্য পাশ করা ম্যাজিস্ট্রেট যারা আছেন, তারা অনেক সময় নির্বাচনের দিন অনেক মুরুব্বীর সাথে অসংযত আচরন করে ফেলেন। কোন লোক যদি তার মার্কেটের সামনে বসে থাকে তাকে জোর করে বাসায় পাঠানোর কোন দরকার আছে। শুধু কালুখালি নির্বাচন নয় প্রত্যেকটি নির্বাচনে কর্তৃপক্ষকে সচেতন থাকতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম, র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর আরেফিন, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, জেলা জাসদের সভাপতি আহমেদ নিজাম মন্টু প্রমুখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিনুল ইসলাম, পাঁচ উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































