৫ শিক্ষার্থী বহিস্কার : ৪ শিক্ষককে অব্যাহতি –
- Update Time : ০৭:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেএসসি ইংরেজী পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিস্কার ও ৪ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি জেএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আব্দুস সালাম বলেন, আজ সোমবার বালিয়াকান্দি সরকারী কলেজ কেন্দ্রে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র আঃ রহমান শেখ, মিরাজ প্রধান, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইমন খানকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। বালিয়াকান্দি সরকারী কলেজ কেন্দ্রে দায়িত্বরত ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন ও নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিজন বালাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, ইংরেজী পরীক্ষায় ৩ শিক্ষার্থীকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার ও দায়িত্ব অবহেলার কারণে ৩ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অপরদিকে, অসাধুপায় অবলম্বনের দায়ে জেলার কালুখালী উপজেলার মৃগী কেন্দ্রে ১জন এবং সদর উপজেলার খানখানাপুর কেন্দ্রে আরো ১জন ছাত্র ও ১ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































