হয়রানীর প্রতিবাদে বালিয়াকান্দিতে দুই নেতার গ্রেফতারের দাবীতে মানববন্ধন –
- Update Time : ০৮:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২ আওয়ামীলীগ নেতার গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া বাজার মসজিদের সামনে নৈশ প্রহরী পদে মহিউদ্দিন মিঠুসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকুরী দেওয়াসহ প্রতারনার মাধ্যমে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও বাকসাডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন সভাপতি শাহজাহান শেখ কর্তৃক অর্থ আতœসাৎ ও মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদ ও অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, ভুক্তভোগী মোঃ মহিউদ্দিন মিঠু, উজ্জল মোল্যা, টিপু সুলতান, মোঃ মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে নারুয়া, বাকসাডাঙ্গী, কোনাগ্রাম, গাড়াকোলা, বিলধামুসহ বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































