ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী শহরের দশ মামলার আসামি পিয়াল সহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হত্যা, অস্ত্র আইন, মারামারিসহ দশটি মামলার আসামি পিয়াল বিশ্বাস (২৬) ও তার সহযোগি রমজান খানকে ৫শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ সদস্যরা গ্রেপ্তার করেছে। পিয়াল জেলা শহরের চরপাড়া সজ্জনকান্দা গ্রামের রাজ্জাক উদ্দিন টাবলুর ছেলে ও রমজান একই গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চরপাড়া সজ্জনকান্দা গ্রামের জনৈক ছোবাহানের মুদি দোকানের সামনে থেকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা পিয়াল ও রমজানকে গ্রেপ্তার করে। একই সাথে তাদের কাছ থেকে ৫শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরো বলেন, পিয়াল এলাকার চিহ্নিত অপরাধিদের মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, মারামারিসহ দশটি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































