ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে হাট ইজারাদার হান্নানকে কুপিয়ে জখম –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৫:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বিভিন্ন হাটের ইজারাদার মোঃ আব্দুল হান্নান (৩৯) কে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে গুরুত্বর অবস্থায় প্রথমে রাজবাড়ী, এরপর ফরিদপুর এবং বিকালে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
হান্নান, জেলা শহরের রেলওয়ে কলোনীর শাজাহান মিয়ার ছেলে। তবে কারা কি কারণে হান্নানকে কুপিয়ে জখম করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।
জানাগেছে, হান্নানকে শনিবার বেলা ১২টার দিকে রাজবাড়ী শহর এলাকা থেকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই সময়ই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ফরিদপুর আড়াশো বেড হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়।
তবে বিকালে তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হান্নানের বন্ধু এসকে তানজিম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































