রাজবাড়ীতে সপ্তম আরডিএ’লীগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ১০:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
- / ৪৬ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
“যুক্তি মশাল জ¦ালাবো এবার, ঘুচাবো অন্ধকার”- এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে সপ্তম আরডিএ’লীগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলা শহরের রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)-এর আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম। বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আক্তার হোসেন, রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল প্রমুখ।
এতে সংসদীয় বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ৮টি দল অংশ গ্রহণ করে। চুড়ান্ত প্রতিযোগিতায় সরকারী দল কুহেলিকা এবং বিরোধী দল ভোরের পাখি অংশ গ্রহণ করে। বিজয়ী হয় সরকারী দল কুহেলিকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































