মুজিব বর্ষ উপলক্ষে স্বাবলম্বী ইসলামপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ –
- Update Time : ১০:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার ব্যক্তিগত অর্থের বিনিময়ে ওই বিদ্যালয়ে স্থাপন করেছেন ক্ষণ গণনার যন্ত্র। যে যন্ত্রটি আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের স্বাবলম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গণ গণনার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, ইসামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মো: আশরাফুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিল্পী দাস পমী, মো: মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো: সাইফুর রহমান। পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
মুজিব শতবর্ষ উপলক্ষে বছরব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী’র আয়োজনও করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম।
স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম বলেন, মুজিব বর্ষকে স্মরণীয় করতে ৩০ হাজার টাকা ব্যয়ে মুজিববর্ষ উপলক্ষে ক্ষণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বছরব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী’র আয়োজনও রয়েছে। এর উদ্বোধন হবে বুধবার সকালে। মুজিব বর্ষকে স্মরণীয়, অর্থবহ করে তুলতে এবং শিশুদের মনে দেশপ্রেম ও বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান তাঁর আদর্শ তুলে ধরতে আমার এই পদক্ষেপ, বছরব্যাপী নানান আয়োজন চলবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, তার বিদ্যালয়ের ৮ জন শিক্ষক, ৪৪১ জন ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের ফলাফলও ভালো। বিগত বছর এ স্কুল থেকে ৬৮ জন শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিলো। শতভাগ পাশ করার পাশাপাশি ১৯ জন পেয়েছিল জিপিএ-৫। এবছর ৭১ জন শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। শতভাগ পাশ করার পাশাপাশি ১৪ জন পেয়েছিল জিপিএ-৫। তিনি এখন পর্যন্ত এ বিদ্যালয়ের উন্নয়নে নিজের পকেট থেকে ৭ লক্ষাধিক টাকা ব্যয় করেছেন।আগামী দিনগুলোতেও তিনি একই সাফল্যের ধারাবাহিকতা রাখাও আশাবাদ ব্যক্ত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































