মিজানপুরে চরনারায়নপুর চৌরস্তায় ছাত্রলীগের অফিস উদ্বোধন –
- Update Time : ১০:১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার লক্ষে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর চৌরাস্তায় ছাত্রলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। এ অফিসটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যবহৃত হবে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চরনারায়নপুর চৌরাস্তায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের উদ্দ্যোগে এ অফিসের উদ্বোধন করা হয়।
অফিস উদ্বোধন ও কাজী কেরামত আলীর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় এ সময় মিষ্টি বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, মধ্যাঞ্চল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজের মওলা নজরুল, সাধারন সম্পাদক মাহবুব হোসেন মিলন, সহ-সভাপতি তালেব মন্ডল, পূর্বাঞ্চল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনায়েতুল হাসনাইন রওশন, ৬ নং ওয়ার্ড সভাপতি লোকমান হোসেন ৪ নং ওয়ার্ড সভাপতি মাজেদ মন্ডল, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কোরবান মোল্লা, ছাত্রলীগ নেতা লিয়াকত হুসাইন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































