মাত্র ৪ মাস ২২ দিনে পবিত্র কুরআন মুখস্ত করেছে পাংশার আব্দুল্লাহ –
- Update Time : ০৮:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ৫৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
মাত্র ৪ মাস ২২ দিনে পবিত্র কুরআনুল কারিমের ৩০টি পারা, ৬৬৬৬ আয়াত মুখস্ত করে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন মোঃ আব্দুল্লাহ সরদার,মঙ্গলবার সকালে তিনি এ গৌরব অর্জন করেছে। আব্দুল্লাহ রাজবাড়ীর পাংশা পৌর শহরের আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মাত্র ১৪ বছর বয়সে আব্দুল্লাহ এই কৃতিত্ব অর্জন করে সারা জাগিয়ে তুলেছে। আব্দুল্লাহ পাংশা উপজেলার মৌরাট ইউপির হরিনা ডাঙ্গা গ্রামের দরিদ্র ছানাউদ্দির সরদারের ছেলে। আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার নায়েবী মুহতামীম মাওলানা আব্দুল আলীম জানান মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাকিম,আল-আমিন ও আলমগীর হোসেন’র সার্বিক তত্বাবধায়নে থেকে মাত্র ৪ মাস ২২ দিনে ওমর ফারুখ পবিত্র কুরআন মজিদ সম্পূনরুপে মুখস্ত করায় আল্লাহর নিকট শুকরিয়া জানায় সেই সাথে আব্দুল্লাহ যেন বড় হয়ে দেশ ও জাতির কল্যানে ইসলামের ক্ষেদমতে আল্লাহ পাক কবুল করেন। আব্দুল্লাহর গর্বিত পিতা ছানাউদ্দিন সরদার বলেন আমার ছেলে এতো অল্প সময়ে পবিত্র কুরআনের হাফেজ হওয়ায় আমার এলাকার মানুষ খুব খুশি হয়েছেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি,তিনি আরো বলেন আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষকের আন্তরিকতায় আমি মুগ্ধ। মাদ্রাসার মুহতামীম মোঃ ইয়াছিন আলী বিশ্বাস জানান আগামী ১৯ ও ২০ নভেম্বর ২দিন ব্যাপী ১৭ তম তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে মাত্র ৪ মাস ২২ দিনে আব্দুল্লাহ পবিত্র কুরআন মজিদ সম্পূনরুপে মুখস্ত করায় তাকে পাগড়ী প্রদান করা হবে। আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসাটি দির্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রসঙ্গত বিগত ৭দিন আগে ওই মাদ্রাসার অপর শিক্ষার্থী ওমর ফারুখ ৪ মাস ১৮ দিনে কুরআনের হাফেজ হযেছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































