বালিয়াকান্দিতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও গম সংগ্রহের উদ্বোধন –
- Update Time : ০৯:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ৬৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার নলিয়া জামালপুর খাদ্য গুদামে ধান ও গম সংগ্রহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম, নলিয়াগ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন প্রমুখ।
৯০১জন কৃষকের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ১০৩জন কৃষক নির্বাচন করা হয়। এ কৃষকের মধ্যে থেকে ৯২জন কৃষক ৯২ মেট্রিক টন ধান প্রদান করতে পারবেন। ৬৩৬ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধানের দাম ২৬ টাকা ও প্রতি কেজি গমের দাম ২৮ টাকা করে নির্ধারণ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































