বালিয়াকান্দিতে নারী সমাবেশ অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ৬৪ Time View

সোহেল রানা. রাজবাড়ী বার্তা ডট কম :
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা ১১ মিনিটের সময় দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্তর হতে একটি বর্ণাঢ্য নারী সমাবেশ উপলক্ষে র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে শ্রদ্ধা সমাবেশ কর্মসূচীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী বিনা বেগমের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































