বালিয়াকান্দিতে গ্রামীণ সড়কে ভারী যানবাহন- ভ্রাম্যমান আদালতে ৬ ড্রাইভারের জরিমানা –
- Update Time : ০৭:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের লক্ষে ক্ষতির হাত থেকে রক্ষার্থে আজ রবিবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রশাসন ভারী যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে। আদালতে ৬জন ট্রাক ড্রাইভারকে জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষনের লক্ষে বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বালুবাহী ভারী ট্রাক চালক ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের শামসুল শেখের ছেলে ইকরাম শেখকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫২ধারায় ২হাজার টাকা, মাগুরা জেলার সিরিজদিয়া গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে পিকুল মোল্যাকে ১৫৪ ধারায় ১হাজার টাকা, শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে হিরু বিশ্বাসকে ১৫৪ধারায় ১ হাজার টাকা, মজাদিয়া গ্রামের কালাম মোল্যার ছেলে জাহিদুল ইসলামকে ১৫৪ ধারায় ১ হাজার টাকা, মাগুরা সদর উপজেলার ভিটাশাইল গ্রামের আঃ জালাল মোল্যার ছেলে রাশিদুল ইসলামকে ১৫২ ও ১৫৪ধারায় ৩হাজার টাকা ও মালিচগ্রামের লাল চাঁদ মোল্যার ছেলে আলম মোল্যাকে ১৫৮ ধারায় ৫শত টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষনের লক্ষে বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































