বালিয়াকান্দিতে এমপির উদ্যোগে খাদ্য বিতরণ –
- Update Time : ০৯:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৫১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস সংক্রমনের কারণে শ্রমজীবি ও অসহায় দারিদ্র মানুষের কথা বিবেচনা করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এমপির উদ্যোগে ৫শতাধিক মানুষকে খাদ্য প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের নির্দেশে জেলা আওয়ামীলীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের নিজস্ব উদ্যোগে দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
টেলিকনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। তিনি করোনা ভাইরাস সম্পর্কে ভীত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। এলাকার দরিদ্র মানুষের কথা চিন্তা করেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হাসান আলী, সহ-সভাপতি বাদশা আলমগীর, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আজিজ ইকবাল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মোল্যা, নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহম্মেদ সবুজসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন মোল্যা বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের নির্দেশে জেলা আওয়ামীলীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের নিজস্ব উদ্যোগে ৫শতাধিক দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































