পুরুস্কার বিতরনীর মধ্যদিয়ে শেষ হলো রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ –
- Update Time : ০৯:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ৫২ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আজ শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন কমিটি অনুষ্ঠানের আয়োজনে জেলার সফল ৫জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহম্মেদ, সদর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামারের ম্যানেজার মো. লতিফুর রহমান, গোয়ালন্দ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার সহ প্রমুখ।
রাজবাড়ী জেলার সফল মৎস্য চাষী হলেন গোয়ালন্দ উপজেলার পৌর মেয়র শেখ মো. নিজাম, সদর উপজেলার কাজীকান্দার মো. নিয়ামত হোসেন শিকদার, পাংশা উপজেলার অজিত কুমার বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলার আব্দুল্লাহ আল মামুন, কালুখালী উপজেলার শ্রী সুধীর কুমার বিশ্বাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































