পাংশায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ –
- Update Time : ০৮:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্কুল মাদ্রাসা ও কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা,ও স্ব-স্ব প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,ইন্সেপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাছিম আখতার প্রমুখ। এ সময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































