পাংশায় ঐতিহাসিক ৭ র্মাচ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
- / ৫৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম : বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭মার্চের ভাষনের মধ্যদিয়ে স্বাধীনতার প্রথম ঘোষনা এটা নিয়ে যারা বলে ট্যাংকের উপর উঠে কেউ স্বাধীনতার ঘোষনা করেছিল তারা জাতির সাথে প্রতারানা করেছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ.কে এম শফিকুল মোরশেধ আরুজকে বিপুল ভোটে নৌকায় ভোট দিয়ে বিজয় করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। যারা অতিতে সড়যন্ত্র করেছে আজও তারাই সড়যন্ত্রে লিপ্ত রয়েছে সকল সড়যন্ত্র উপক্ষো করে আমাদের প্রার্থী নৌকার প্রার্থী আওয়ামীলীগের প্রার্থীকে বিজয় করতে হবে।
রবিবার পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা আ.লীগের প্রার্থী এ.কে এম শফিকুল মোরশেধ আরুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ^াস,উপজেলা আ.লীগের সহ-সভাপতি ডা.এ.এফ এম শফিউদ্দিন পাতা,উপজেলা আ.লীগে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগে সহসভাপতি ও পৌর মেয়র আব্দুল আল বিশ^াস,চিত্তরঞ্জন কুন্ডু, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আহম্মদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান গনি,কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ উত্তম কুমার কুন্ডু,প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর,মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান প্রামানিক,হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল,কলিমহর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল,শরিসা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ^াস,পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ^াস, কসবামাজহাইল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর শাকিল, শরিসার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান,মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী সরদার,যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল হাকিম খান সহ বিভিন্ন ইউনিয়নের আ.লীগের নেতাকর্মীগন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































