নারুয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বাষিক কাউন্সিল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
- / ৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মোঃ আমিরুল ইসলাম আমির সভাপতি, মোঃ শরিফুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকালে নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর খান, বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন মিঠু, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আলাউদ্দিন আলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মহিদুল ইসলাম মুহিত, রাজবাড়ী জেলা কৃষকলীগের সদস্য মোঃ শরিফুল ইসলাম, নারুয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম আমির প্রমুখ। কাউন্সিলে মোঃ আমিরুল ইসলাম আমির পুনরায় সভাপতি, মোঃ শরিফুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































