জীবনের ঝুকি উপেক্ষা করে করোনা আক্রান্তদের বাড়ীতে খাবার নিয়ে হাজির বালিয়াকান্দি’র ইউএনও –
- Update Time : ১০:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জীবনের ঝুকি উপেক্ষা করে ঈদের দিন ও তার পর দিন করোনা আক্রান্তদের বাড়ীতে উপহার নিয়ে হাজির হয়েছেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম।
স্বাস্থ্য বিভাগের রিপোর্টে দেখাযায়, রাজবাড়ীতে আজ মঙ্গলবার পর্যন্ত ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১২ জনই বালিয়াকান্দির। আর ১২ জনের বীপরিতে ২৬টি পরিবার রয়েছে পুরোপুরি লকডাউনে। ফলে ওই পরিবার গুলো ঈদের দিন কেটেছে তাদের নিরানন্দে। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার। তিনি ঈদের নামাজ আদায় করেই ১০ কেজি চাল, ১ কেজি সেমাই, ২ কেজি মসুর ডাল, ১ প্যাকেট লাচ্ছা, ২ কেজি আলু, ১ কেজি তেল, ৩ হালি ডিম, ১ কেজি লবন, ১ কেজি বুটের ডাল, ২শত গ্রাম গুড়ো দুধ ও ১ কেজি চিনির প্যাকেট নিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাকছিরডাংগী গ্রামে করোনা আক্রান্তদের বাড়ীতে হাজির হন এবং করোনা আক্রান্ত পরিবারসহ অন্যান্য ২২টি পরিবারের সদস্যদের কাছে পৃথক পৃথক ভাবে খাবারের প্যাকেট তুলে দেন। এছাড়া আজ মঙ্গলবার সন্ধ্যায় একই উপজেলার জংগল ইউনিয়নের সাধুখালী গ্রামের করোনা আক্রান্ত পরিবারসহ অন্যান্য ২০ টি পরিবারে তিনি খাবার সামগ্রী পৌছে দেন।
ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, লকডাউনের শিকার পরিবার গুলো যাতে ভালো থাকে তিনি সে চেষ্টা করে যাচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































