গ্রীসে শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার ও অনুষ্ঠান পালিত –
- Update Time : ০৯:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৫ Time View
প্রদীপ কুমার সরকার, এথেন্স, গ্রীস, রাজবাড়ী বার্তা ডট কম :
সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি গত রোববার। শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্যাপন করবে।
হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
গত রবিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম শুভ আর্ভিবাব তিথী উপলক্ষ্যে এই প্রথম বারের মতো গ্রীসে শোভাযাত্রার সম্পূন্ন হয়। গ্রীসে হিন্দু কমিউনিটি ইন গ্রীস এই আয়োজন করে। হতকাল কাল বিকাল ৬ ঘটিকার সময় শোভাযাত্র শুরু হয়। শ্যাম মন্দির ৭৪ এভরিপিদু সড়ক ওমোনিয়া, এথেন্স থেকে শুরু হয়ে সিনদাগমা ঘুরে প্রায় ২ ঘন্টা ব্যাপি ধরে চলে এই শোভাযাত্রা শেষ হয় শ্যাম মন্দিরে। শোভাযাত্রা শেষে পূজা অর্চনা, পূষ্পাঞ্জলী অর্পণ, ও মহানাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করে বাংলাদেশ হিন্দু কমিউটিনির সাথে শোভাযাত্রা যোগ দেন বন গ্রীসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত, ইন্ডিয়ান হিন্দু কমিউনিটি এই গ্রীস, শ্রীলংকান হিন্দু কমিউনিটি ইন গ্রীস, ইসকন এর ভক্তবৃন্দ, র্জামান, ইতালি, ফ্রান্স, সুইডেন ও ইউরোপিইউনিয়নের অনেক হিন্দু ভক্তবৃন্দ শোভাযাত্রা ও অনুষ্ঠানে যোগদেন।
গ্রীসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোঃ জমিস উদ্দিন বলেন যে, আপনারা হিন্দু কমিউনিটি ইন গ্রীস শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করে দেখিয়েছেন তা গ্রীসে বসবাস রত বাংলাদেশীদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি মনে করি এটা শুধু হিন্দু কমিউনিটি ইন গ্রীস এর সাফল্য না এটা সমস্ত বাঙ্গালী জাতির সাফল্য।
হিন্দু কমিউনিটির সভাপতি কাজল বিশ্বাস বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্ভিবাব তিথী উপলক্ষে শোভাযাত্রার সফলতার সাথে শেষ হয়েছে। আমরা গ্রীস সরকারের থেকে শোভাযাত্রার অনুমতি পেয়েছি এবং সকলের সহযোগিতায় শোভাযাত্রা ও জম্মাষ্টমী অনুষ্ঠান খুব ভালো ভাবে শেষ হয়েছে।
সাধারণ সম্পাদক উজ্জ্বল দেব বলেন, মঙ্গল শোভাযাত্রায় সবার যোগদান এবং সহযোগিতা করে অনুষ্ঠাকে সফল করায় হিন্দু কমিউনিটি ইন গ্রীস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































