খাসি বিক্রির টাকায় ৫০৭ বাড়ীতে জীবানুনাশক প্রয়োগ করলেন রাজবাড়ীর আ’লীগ নেতা –
- Update Time : ১০:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ৬০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
নিজের বাড়ীর গৃহপালিত দুইটি খাসির বাচ্চা বিক্রি করে রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ৫শ ৭টি বাড়ীতে নিজ উদ্দ্যোগে জীবানুনাশক ওষুধ (স্প্রে) প্রয়োগ করেছেন স্থানীয় রাজনীতিক ও রাজবাড়ী পৌর ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ লিটন দেওয়ান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উদ্ধুদ্ধ হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ৩০ মার্চ থেকে আজ ১৮ এপ্রিল পর্যন্ত ওয়ার্ডের ৫০৭ বাড়ী, দোকান, ড্রেন, রাস্তাসহ ওই এলাকায় চলাচলরত রিক্সা, অটোরিক্সা, মোটর সাইকেল ও ড্রেনে এ জীবানুনাশক ওষুধ স্প্রে করেছেন তিনি। এছাড়া এলাকার দেয়াল গুলোতেউ জনসচেতনতামুলক প্রচরনা লিপলেট লাগিয়ে জনগণকে সচেতন করার চেষ্টা করছেন।
তবে স্বেচ্ছায় এ মহামারির সংক্রমণ রোধে ওষুধ ছিটানোর মাধ্যমে এ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এগিয়ে আসলেও স্থানীয় সুজন কুমার ছাড়া কোন জনপ্রতিনিধি বা সাধারন মানুষ তার পাশে এসে দাঁড়ান নাই।
তিনি বলছেন, তার বাড়ীর দুটি খাসির বাচ্চা বিক্রি করে নিজের অর্থায়নে ওয়ার্ডের ৫০৭ টি বাড়ীতে স্প্রে করেছেন এবং জনগণকে সচেতন করতে বহু লিপলেট লাগিয়েছেন। এছাড়া পর্যায়ক্রমে তিনি ওয়ার্ডের প্রতিটি বাড়ীতে এ জীবানুনাশক ওষুধ ছিটাবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































