করোনার মধ্যে বাল্য বিয়ের অপরাধে বালিয়াকান্দিতে বর ও কনের ভাইকে কারাদন্ড প্রদান –
- Update Time : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ৬২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বালিয়াকান্দিতে করোনার মধ্যে বাল্য বিয়ের অপরাধে বরকে এক বছর, কনের ভাইকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও বাড়ীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু দারদা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার এস,এম আসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু দারদা থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানে দশম শ্রেণীর ছাত্রীকে বাল্য বিয়ে করার অপরাধে উপজেলার বহরপুর ইউনিয়নের ডহরপাচুরিয়া গ্রামের জব্বার মন্ডলের ছেলে বর সুরুজ মন্ডল (২২) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, কনের ভাই ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নাজির শেখের ছেলে নাজমুল শেখ (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বহরপুর ইউনিয়নের বহরপুর দড়িপাড়া গ্রামের নিজাম শেখের বাড়ীতে বিয়ে পড়ানোর অপরাধে নিজাম শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































