এসএসসি’তে রাজবাড়ী জেলার সেরা রক্তিম দে ও অধরা জামান! –
- Update Time : ০৪:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ৮২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র রক্তিম দে।
প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, বালিয়াকান্দি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিম দে গোল্ডেন এ প্লাস সহ সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৮ নম্বর পেয়ে প্রথমত উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পরে জানা গেছে, এটাই এবছর জেলার সর্বোচ্চ নম্বর, যা অর্জন করেছে রক্তিম দে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার বলেন, ‘ফলাফলের দিক দিয়ে এবছর বালিয়াকান্দি উপজেলার সাফল্য চোখে পড়ার মতো।’
এছাড়াও সব ছাড়িয়ে জেলার মাঝে বালিয়াকান্দি উপজেলাকে সর্বোচ্চ আসনে নিয়ে গেছে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিম দে। এ সাফল্য সে তার শিক্ষকম-লী এবং শুভাকাঙ্ক্ষী দের প্রতি উৎসর্গ করেছে।
রক্তিম দের বাবা বালিয়াকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জন দে এবং মাতা গৃহিনী শুকলা দে, আর একমাত্র ছোট ভাই ঋতম দে’কে (৭ম শ্রেণির ছাত্র) নিয়ে তাদের সুখী পরিবার।ছোটবেলা থেকেই সে পড়াশোনার পাশাপাশি নিজেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- সহ সৃজনশীল কাজে অংশ গ্রহণ করে বিভিন্ন সময় জেলার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
সে বালিয়াকান্দির প্রাণকেন্দ্রে অবস্থিত নির্মল সাংস্কৃতিক একাডেমির অন্যতম সক্রিয় সদস্য ।তার এই ফলাফলে বালিয়াকান্দি বাসী খুবই গর্বিত।
দেশের মধ্যে বালিয়াকান্দির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যাশায় রক্তিম দে সকলের আশীর্বাদ/দোয়া প্রত্যাশী।
রক্তিম দে ৫ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, ৮ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস লাভ করে।
রক্তিম দে এক অনুভুতি প্রকাশ করে জানায়, আমার এ ফলাফলে বিশেষ ভুমিকা রেখেছেন আমার বাবা-মা, শিক্ষক ও আমাকে উৎসাহ যুগিয়েছেন বালিয়াকান্দির অনেক শিক্ষানুরাগী। আমি ভবিষ্যতে প্রশাসন ক্যাডারের বড় অফিসার হতে চাই। সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করি।
আরেকজন অধরা জামান
২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বালিয়াকান্দি নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অধরা জামান কথা।
প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের শিক্ষার্থী অধরা জামান কথা গোল্ডেন এ প্লাস সহ সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৩ নম্বর পেয়ে প্রথমত উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এটাই এবছর জেলার সর্বোচ্চ দ্বিতীয় নম্বর। যা অর্জন করেছে অধরা জামান কথা।
এছাড়াও সব ছাড়িয়ে জেলার মাঝে বালিয়াকান্দি উপজেলাকে সর্বোচ্চ আসনে নিয়ে গেছে বালিয়াকান্দির নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের শিক্ষার্থী কথা।
এ সাফল্য সে তার শিক্ষকম-লী এবং শুভাকাঙ্ক্ষী দের প্রতি উৎসর্গ করেছে।
কথার বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান এবং মাতা বালিয়াকান্দি নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের শিক্ষক বেবী সুলতানা।
ছোটবেলা থেকেই সে পড়াশোনার পাশাপাশি নিজেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- সহ সৃজনশীল কাজে অংশ গ্রহণ করে বিভিন্ন সময় জেলার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
তার এই ফলাফলে বালিয়াকান্দি বাসী খুবই গর্বিত।
দেশের মধ্যে বালিয়াকান্দির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যাশায় সকলের আশীর্বাদ/দোয়া প্রত্যাশী।
অধরা জামান কথা ৫ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, ৮ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস লাভ করে।
কথা এক অনুভুতি প্রকাশ করে জানায়, আমার এ ফলাফলে বিশেষ ভুমিকা রেখেছেন আমার বাবা-মা, শিক্ষক ও আমাকে উৎসাহ যুগিয়েছেন বালিয়াকান্দির অনেক শিক্ষানুরাগী। আমি ভবিষ্যতে প্রশাসন ক্যাডারের বড় অফিসার হতে চাই। সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































