১২ মামলা নিস্পত্তি,রাজবাড়ীর ডিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন –
- Update Time : ১০:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম। আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তিনি পরিদর্শন করেন। সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ও আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বনির্ধারিত ১৬ টি মামলার মধ্যে ১২ টি নিস্পত্তি হয় এবং ৪ টি মামলা পুনঃ শুনানীর জন্য তারিখ ধার্য হয়। নতুন করে গতকাল আরো ৩ টি মামলা দায়ের হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মামলার নথিসমূহ পর্যালোচনা করেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নথিতে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি আদালতের বিভিন্ন রেজিস্টারপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করে নিজ অফিস কক্ষে প্রত্যাবর্তন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































