সভাপতি তুলি,সম্পাদক জাহাঙ্গীর, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার কমিটি গঠন –
- Update Time : ১০:২২:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত এ কমিটি ঘোষনা করেন। মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রী আজরা জেবিন তুলিকে সভাপতি এবং রাজবাড়ী বার্তা ডট কম -এর সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
গঠনতন্ত্র মোতাবেক গঠিত কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ীর জেলা প্রশাসক, প্রধান পৃষ্ঠপোষক রাজবাড়ীর পুলিশ সুপার, উপদেষ্টা রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল এবং কবি নেহাল আহম্মেদ, সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা মৃধা ওয়াজেদ আলী, নির্বাহী সদস্য সাংবাদিক লিটন চক্রবর্তী, রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা ও নুর উদ্দীন রানা, সাধারণ সদস্য মোঃ আলম সরদার, আশ্রাফুজ্জামান বাবু, সাংবাদিক ইমরান হোসেন মনিম।
এ উপলক্ষে আজ বিকালে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার আঞ্চলিক অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত এবং সাধারণ সম্পাদক ও অভিনেত্রী আপ্সরা সুহি বলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন প্রায় সারাদেশে কার্যক্রম শুরু করেছে। জটিল রোগে আক্রান্ত গরীব ও দুস্থ শিল্পী, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তিদের সুচিকিৎসার জন্য পাশে দাঁড়ানো এবং প্রতিটি জেলার অবহেলিত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করা হবে। তিনি এ সব কাজে নব ঘোষিত কমিটির সদস্যদের আতœনিয়োগ করার পরামর্শ দেন। তিনি আশা করেন, ঘোষিত এ কমিটির সদস্যরা রাজবাড়ী জেলার সকল মানবিক কর্মকান্ডে সকালের পাশে দাঁড়াবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































