রাষ্ট্রীয় মর্যাদায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিনের দাফন সম্পূর্ণ –
- Update Time : ০৯:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বীর মুক্তিযোদ্ধা, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল মতিন (৬৬) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—- রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি জেলা শহরের লালের দোকানে চা পান করেন। এর কিছু সময় পর তিনি অসুস্থ্য হয়ে পরেন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজাদ মৃত বলে ঘোষনা করেন। আজ শুক্রবারে দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং জেলা শহরের রেলওয়ে ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষ পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহরের ভবানীপুর গোরস্তানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে রাজবাড়ীর রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক এমপি নাছিরুল হক সাবু, রোকন উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
অপরদিকে, রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। জানাজা অনুষ্ঠানে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং সাধারণ মুসুল্লীরা অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































