রাজবাড়ীর পদ্মার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপরে –
- Update Time : ১১:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পদ্মার পানি বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৮ সেন্টি মিটার বেড়ে তা শুক্রবার বিকাল পর্যন্ত বিপদ সীমার ৬৯ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে রাজবাড়ীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাস করা হাজারো মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। পানি উঠে গেছে ঘর বাড়িতে। তলিয়ে গেছে রাস্তা ঘাট, ফসলি জমি, ধান ক্ষেত ও সবজি ক্ষেত। পানি বন্দিরা অনেকেই নিরাপদ স্থানে যাবার প্রস্তুতি নিচ্ছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যের সংকটও বিরাজ করছে। রয়েছে সাপের উপদ্রবও।
জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য মতে, জেলার ১৩টি ইউনিয়নের ৩০টি গ্রামের ৭ হাজার ৫ শত ১৫টি পরিবারের ৩০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। ইতোমধ্যে প্রায় ছয় হাজার পরিবারকে চাল ও শুকনা খাবার সহায়তা দেওয়া হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































