রাজবাড়ীর এসপি’র মহতি উদ্যোগ : জেলার গুরুত্বপূর্ণ ৯৭ স্থানে হ্যান্ড ওয়াশ কর্ণার স্থাপন –
- Update Time : ০৮:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১০৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার ক্ষেত্রে রাজবাড়ী জেলা পুলিশের ভুমিকা ব্যাপক ভাবে প্রসংশিত হয়েছে। ইতোমধ্যে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে বিদেশ থেকে আগত ৯৯২ জনের বাড়ীতে গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগানোসহ ওইসব ব্যক্তিদের সার্বিক তথ্য সংগ্রহ করেছে। সচেতনতা মূলক লিফলেট বিতরণের পাশাপাশি জেলার ৫টি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ৯৭ টি হ্যান্ড ওয়াশ কর্ণার স্থাপন করেছেন। এর মধ্যে সদর থানা এলাকায় ৩০ টা, পাংশা থানা এলাকায় ৩৮ টি, বালিয়াকান্দি থানা এলাকায় ১৩ টা, গোয়ালন্দ থানা এলাকায় ৯ টা, কালুখালী থানা এলাকায় ৫ টি, রাজবাড়ী রেলষ্টেশনে ১টি ও দৌলতদিয়া লঞ্চ ঘাটে ১টি হ্যান্ড ওয়াশ কর্ণার স্থাপন করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম জানান, রাজবাড়ী জেলায় সকল বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দৌলতদিয়া পতিতা পল্লীও শাট ডাউন করা হয়েছে। লঞ্চ ঘাট, রেল ষ্টেশন এবং বাস ষ্ট্যান্ডসহ সকল অফিস গেইটে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন দরকার শুধু সচেতনতা। করোনা বিস্তার প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এবং মানুষ মানুষের শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































