রাজবাড়ীতে এ্যাড. চিত্ত রঞ্জন গুহ’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত-
- Update Time : ০৯:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
- / ৫৩ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের তৃতীয় তলায় গণফোরাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গণফোরাম রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এ্যাড. চিত্ত রঞ্জন গুহ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড.গণেশ নারায়ন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড.শফিকুল আযম মামুন, জেলা বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাড.খন্দকার হাবিবুর রহমান বাচ্চু,জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড.উজির আলী সেখ,জজ কোর্টের সহকারী কৌসুলি এ্যাড.আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাড.খাঁন মোঃ জহুরুল হক।স্মরণ সভায় সভাপতিত্ব করেন গণ ফোরাম রাজবাড়ী জেলার সভাপতি এ্যাড.দেবেন্দ্রনাথ রায়। এছাড়া স্মরণ সভা পরিচালনা করেন মোঃ ওয়াজিউল্লাহ মন্টু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































