রাজবাড়ীতে এসেছেন নতুন ডিসি আবু কায়সার খান, দিলসাদ বেগমের বিদায় সংবর্ধনা –
- Update Time : ১১:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বুধবার রাত ৮টার দিকে রাজবাড়ী সার্কিট হাউজে এসেছেন। সেখানে আয়োজিত বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। ওই সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং দিলসাদ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
ওই অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান সহধর্মিনী ও ঢাকার সরকারী তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) জিনাত আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, গত ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক নিয়োগ আদেশে এ তথ্য জানানো হয়। অপরদিকে, রাজবাড়ীর বর্তমান ডিসি দিলসাদ বেগমকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব করা হয়েছে|
রাজবাড়ী বার্তা ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে ২৪ তম বিসিএস ক্যাডার আবু কায়সার খান জানিয়েছেন, বর্তমানে তিনি রাজধানী ঢাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলার শিবচরে। তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সহকারী কমিশনার (ভুমি) হিসেবে নিযুক্ত ছিলেন, সুনামগঞ্জ সদর ও মৌলভীবাজারের কুলাউড়ায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টাংগাইল জেলার দেলদুয়ারে থাকা অবস্থায় সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষামন্ত্রণালয় এবং পদোন্নতী পেয়ে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তার সহধর্মীনি জিনাত আফরিন ঢাকার সরকারী তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































