রাজবাড়ীতে ইমাম সম্মেলন ও সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইমান সম্মেলন- ২০২১ ও সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ ইসরাফীল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন, বেথুলিয়া বারলাহুরিয়া মাদরাসা মসজিদের খতিব মোঃ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, মাওলনা মোঃ রফিকুল ইসলাম। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সদর উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ সিয়াম হোসাইন।
সভায় রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জন্গিবাদের বিরুদ্ধে জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনা করার জন্য ইমামদের অনুরোধ করেন। তাছাড়া একটি শিক্ষিত এবং আদর্শ জাতি গঠনে ইমামরা গুরুত্বপূর্ণ সামাজিক ভুমিকা পালন করতে পারেন। তাছাড়া মক্তব ভিত্তিক শিক্ষায় শিশুদেরকে আদর্শ জীবনাচরন গঠনে ইমামগন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন মর্মে অফিসার ইনচার্জ মনে করেন। তাছাড়া সামাজিক অন্যায়ও অবিচার রোধকল্পে তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করার জন্য অনুরোধ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ বলেন, সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনা করার জন্য ইমামদের অনুরোধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































