জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় –
- Update Time : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম:
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান কোভিড-১৯ পরিস্থিতিতে রাজবাড়ী জেলার দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন। আর শুরুতেই তিনি জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় মিলিত হন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস, কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজামান টিটু চৌধুরী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ রাজনৈতিক সেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় করোনাভাইরাস মোকাবেলায় করণীয় এবং ভবিষ্যত পরিকল্প নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে করোনার বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব তা নিয়েও কথা হয়। একই সঙ্গে জেলার দরিদ্র জনগোষ্ঠি যেন ঠিকমতো ত্রান সহায়তা পায় তাও প্রাধান্য পায় মত বিনিময় সভায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































