রাজবাড়ীতে একদিনে ২০ জনের করোনা পজেটিভ, জেলায় মোট আক্রান্ত ১১৫ –
- Update Time : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ৯৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ১১ এপ্রিল রাজবাড়ীতে প্রথম করোনা রোগী সনাক্ত হবার পর ২৩ মে ছিলো ২৫ জন আর আজ রবিবার একদিনে ২০ জন করোনা রোগী সনাক্ত হলো। এনিয়ে আজ রবিবার বিকাল পর্যন্ত রাজবাড়ীতে মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৫ জনে।
রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ৮ জুনের ৪৭ এবং ৯ জুনের ২০টি নমুনার রিপোর্ট রবিবার বিকালে তাদের হাতে এসে পৌছায়। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, বালিয়াকান্দির ৭ জন, কালুখালীর ৪ জন এবং গোয়ালন্দের ৩ জনের করোনা পজেটিভ আসে।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, করোনা মহামারী নির্দিষ্ট কতদিন পর্যন্ত থাকবে আমরা কেউই অনুমান করতে পারছিনা। সন্দেহজনক উপসর্গ থাকলে সামাজিক ভীতি দূর করে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করুন। সীমিত জনবল দিয়ে পুরো রাজবাড়ী জেলার বিশাল জনগোষ্ঠীর নমুনা সংগ্রহ করা সম্ভব নয়। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা একান্ত কাম্য করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































