রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরাম-এর ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন
- Update Time : ০৭:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরামের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার একটি কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক (ইংরেজি বিভাগ) মো. শফিউদ্দিন। উপস্থিত সদস্যদের আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফজলুল করিম শেখ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সফিকুল ইসলাম।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আলিমুজ্জামান মনেক ও শামসুজ্জামান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ হেলাল উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজুল হাসান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, অর্থ সম্পাদক আলিমুজ্জামান চৌধুরী পার্থ, দপ্তর সম্পাদক মো. মনজুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক বিশাল আহমেদ, প্রচার সম্পাদক রুবেলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মীর আব্দুল কাদের বিদ্যুৎ, শিক্ষা সম্পাদক মো. শফিউদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ডা. সেলিম হোসেন, ধর্ম সম্পাদক খান সাজ্জাদ তুহিন, নারী বিষয়ক সম্পাদক এফ. এম. সোহেলী রহমান, যুব বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কোরবান হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আইন বিষয়ক সম্পাদক আনন্দ কুমার মণ্ডল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সেলিম মিয়া শাহীন, অসীম কুমার পাল, ডা. তাজউদ্দীন আহমেদ এবং এস. এম. রিফাতুল ইসলাম।
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে রাজবাড়ী শহরের নাগরিক সমস্যা সমাধান, উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































