রবিবার মহান বিজয় দিবস, রাজবাড়ী জেলা প্রশাসনের নানা কর্মসূচী গ্রহণ –
- Update Time : ১০:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সুখী, সমৃদ্ধ ও সন্ত্রাসমুক্ত ডিজিটিাল বাংলাদশে গঠনরে লক্ষে মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ ৩ দিন নানা আয়োজন পালিত হবে মহান বিজয় দিবস।
১৬ ডিসেম্বর পুলিশ লাইনে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, র্সূযোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকরে কার্যালয়ের আম্রকানন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, কেন্দ্রীয় বাস র্টামিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকশেডে বদ্ধভূমি, রাজবাড়ী রেলক্রসিং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লক্ষীকোল বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি এর কবরস্থান, নিউকলোনী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ এর কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৮টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন সম্প্রচার, একই স্থানে
সকাল ৯ টায় জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, সকাল ১০ টায় শারিরিক কসরত ও ডিসপ্লে, সকাল ১২ টায় জেলা প্রশাসকের বাস ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, দুপুর সাড়ে ১২ টায় সাধনা সিনেমা হলে স্কুলের ছাত্র-ছাত্রীদরে জন্য প্রামান্য চলচিত্র প্রর্দশনী, বাদ যোহর সকল মসজিদ সমূহতে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাসও জঙ্গি বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা সভা এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল, এতিমখানা, জেলখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় অফির্সাস ক্লাবে মহিলাদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা, বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা-কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা-কর্মচারী,
এবং জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযোদ্ধা সংসদ বনাম বাজার ব্যবসায়ী সমিতি ও জেলা পুলিশ একাদশ বনাম শিক্ষক একাদশ এবং রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল সাড়ে ৪টায় বিসিক চাঁনমারীতে শ্যুটিং প্রতিযোগীতা, সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































