যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে আ:লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন –
- Update Time : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদার সাথে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলটির নেতাকর্মীরা।
পরে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে একটি র্যালী নিয়ে লোকশেড বদ্ধভূমিতে পূষ্পমাল্য অর্পন এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ সফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুবলীগ নেতা মোঃ শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু প্রমূখ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































