মহিলা আসনের প্রার্থী-আঃলীগের মনোনয়ন কিনলেন রাজবাড়ীর ৫ নারী নেত্রী –
- Update Time : ০৯:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
- / ৯৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় সংসদের ৩৮ নং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছেন রাজবাড়ীর ৫ জন নারী নেত্রী।
তারা হলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও দলের জন্য নিবেদিতপ্রাণ নারী নেত্রী এ্যাডঃ উমা সেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদা চৌধুরী তন্বী, জেলা যুব মহিলা লীগ সভাপতি ও কাজী হেদায়েত হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি এবং রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি মরহুম এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর পুত্রবধু, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনসহ আরো বেশ কয়েকজন ৩০ হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































