ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ীর একাধিক প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী –
- Update Time : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
- / ৯৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং গোয়ালন্দে আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ২১ টি ইউনিয়নের উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন ঘোষনা করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্তাবধায়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী–১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হুসাইন, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ–সহকারী পরিচাল মোঃ শওকত আলী জোয়ার্দার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম প্রমুখ।
ভিডিও কনফান্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এ সময় শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর প্রদক্ষিণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































