ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে রাজবাড়ীতে কোটি টাকার মানহানি মামলা, গ্রেপ্তারী পরোয়ানা জারি –
- Update Time : ০৭:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কোটি মানহানি মামলা দায়ের করেছেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আহবায়ক এবং একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সালেহা বেগম। আদালত শুনানি শেষে অভিযোগ আমনে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী জারি করেছেন। আজ বুধবার দুপুরে রাজবাড়ীর ২ নং আমলী আদালতের বিচারক লাবনী আক্তার ওই আদেশ প্রদান করেন।
মামলার বাদী সালেহা বেগম জানান, একটি বে-সরকারী টেলিভিশনে টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন নারী জাতির প্রতি মানহানিকর বক্তব্য দেন। এতে তার এক কোটি টাকা ক্ষতি হয়েছে। তিনি এ মামলায় সাংবাদিক মাসুদা ভাট্টি, জেলা কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব, রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হালিমা খাতুন ও সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীকে স্বাক্ষী করা হয়েছে। সালেহা বেগম আরো বলেন, মইনুল ইসলাম তার বক্তব্যের মাধ্যমে নারী জাতির সুনাম নষ্ট করেছে। এ ধরণের বক্তব্য দেয়ার জন্য তার শান্তি হওয়াও প্রয়োজন।
জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ শফিকুল আজম মামুন বলেন, মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীনা বলায় রাজবাড়ীর নারী জাতির পক্ষ থেকে এ মানহানির মামলাটি করেছেন সালেহা বেগম নামে এক নারী । এ মামলার শুনানি শেষে আদালত মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন। যদিও মাইনুল বর্তমানে কারাগারে অবস্থান করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































