বিষাক্ত কার্বন উৎপাদন কারখানা বন্ধের দাবীতে ডিসি’র কাছে অভিযোগ দায়ের –
- Update Time : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে বিষাক্ত কার্বন উৎপাদন কারখানা বন্ধের দাবীতে চার গ্রামের বাসিন্দারা আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছে।
১৭৫ জন এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগ পত্রে বলা হয়েছে, তারা জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী, কোমরপুর, দয়ারামপুর ও পূর্বফুল কাউনন্নাইর গ্রামের বাসিন্দা। গ্রাম গুলো অত্যান্ত ঘন বসতিপূর্ণ। গত বছর কোমরপুর মৌজার মাঝবাড়ী গ্রামের শমসের মার্কেট সংলগ্ন খন্দকার জোবায়ের হোসেন বিদ্যুৎ –এর জমির উপর একটি পাটকাঠি হতে “কার্বন” উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে। গত বছর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানাটি চালুকরা হলে বিষাক্ত “কার্বন-ডাই অক্সসাইড” নির্গত হয়। পুরো এলাকা কালো ধোয়ার কুন্ডলীতে পরিণত হয়। পরে স্থানীয়রা ওই কারখানাটি বন্ধ করে দেয়। এ বছর আবারও কারখানাটি চালু করার লক্ষে পুনরায় পাটকাঠি সংগ্রহ করা হয়েছে। অথচ ওই কারখানার ৫০০ গজের মধ্যে ২টি মসজিদ, মাঝবাড়ী আলিম মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ডাকঘর, পাট ক্রয় কেন্দ্র, একটি বাজারসহ জনবসতি রয়েছে। কারখানাটি চালু হলে মারারা পরিবেশ বিপর্যয় হবে। এসে স্বাস্থ্য ঝুকিতে পরবে সেখানকার বাসিন্দারা। ফলে কারখানাটি যাতে চালুকরা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































