বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজবাড়ীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ”- এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০১৮ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় জেলা মহিলা পরিষদ কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী। বক্তৃতা করেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি এ্যাডঃ দেবাহুতী চক্রবর্তী, জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ পূর্ণিমা দত্ত, আজিজুল হাসান খোকা, এ্যাডঃ বাবন চক্রবর্তী, ফকির শাহাদৎ হোসেন, জিল্লুর রহমান, লুৎফর রহমান লাবু, নেহাল আহম্মেদ, প্রদ্যুৎ কুমার, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এজাজ আহম্মেদ প্রমুখ।
সভায় জানানো হয়, বাংলাদেশ মহিলা পরিষদের সহযোগি সংগঠন “সামাজিক প্রতিরোধ কমিটি”-এর নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ওই সংগঠনের নাম করণ করা হয়েছে “সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি”। ওই কমিটিকে আরো কার্যকর করার আহবান জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































