বিএনপি’র মনোনয়ন চুড়ান্ত, রাজবাড়ী-১ ও ২ আসনে খৈয়ম ও সাবু হচ্ছে প্রার্থী –
- Update Time : ০৯:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বেঁজে উঠেছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি নির্বাচনে আসার প্রক্রিয়া শুরু করেছে। যার অংশ হিসেবে দলটি শরিকদের আসন ফেলে রেখে অন্যান্য আসন গুলোর মনোনয়ন চুড়ান্ত করেছে। নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, মনোনয়নের চুড়ান্ত তালিকায় উঠে এসেছে, জেলা বিএনপি’র নির্ভরতার প্রতীক খৈয়ম ও সাবু’র নাম।
বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্রের মাধ্যমে জানাগেছে, ওই তালিকায় রাজবাড়ী-১ আসনের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি নাছিরুল হক সাবু’র নাম স্থান পেয়েছে।
এ প্রসঙ্গে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও নাছিরুল হক সাবু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা কাজ করে যাচ্ছেন।
পাঠক আরো বিস্তারিত তথ্য পেতে হলে চোখ রাখুন মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর)-এর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































