বালিয়াকান্দির বহরপুর ষ্টেশনে “টুঙ্গীপাড়া এক্সপ্রেস” ট্রেন থামানোর দাবীতে মানববন্ধন –
- Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
- / ১০৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার সকাল ৯টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলওয়ে ষ্টেশনে টঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি থামালো সহ¯্রাধিক এলাকার লোকজন। উদ্বোধন হওয়ার পর রাজশাহী থেকে গোপালগঞ্জ পর্যন্ত নিয়মিত যাতায়াত করছে। এ ট্রেনটি বহরপুর রেলওয়ে ষ্টেশনে থামানোর দাবীতে এলাকার সামাজিক কাজে নিয়োজিত সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদের আয়োজনে রেলওয়ে ষ্টেশন প্লাসফর্মে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। মানববন্ধনের স্থানীয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ স্থানীয় কয়েকটি ইউনিয়ন থেকে আসা সহ¯্রাধিক নারী পুরুষের ঢল নামে। এসময় মানববন্ধন কর্মসুচিতে টু্িঙ্গপাড়া এক্সপ্রেস ট্রেনটি বহরপুর রেলওয়ে ষ্টেশনে স্টোপেজ জন্য রেলমন্ত্রীসহ রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করে বক্তৃতা করেন, সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এস,এম হেলাল খন্দকার, উপদেষ্টা বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, এম,এ কুদ্দুস, মোঃ শাহজাহান মিয়া, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি লিটন আক্তার পলাশ প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































