বালিয়াকান্দিতে শ্বাসরোধ করে গৃহবধুকে হত্যার অভিযোগ, স্বামী আটক –
- Update Time : ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
- / ৮৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে বুধবার সন্ধ্যায় এক সন্তানের জননী গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আতœহত্যা হিসেবে চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের নারায়ন চন্দ্র দাস জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের ভানু গোপাল দাসের ছেলে প্রবির কুমার দাসের সাথে ৪ বছর পুর্বে সোমা রানী দাসের (২৪) বিবাহ হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাকে নির্যাতন করে আসছিল। এরই মধ্যে ৩ বছরের একটি ছেলে রয়েছে। বুধবার সকালে তার বাড়ীতে গিয়ে মেয়েকে আনতে চাইলে শ্বাশুরী বাধা দেন। পরে সোমা তাকে জানায়, প্রবির তাকে বেধড়ক ভাবে মারপিট করেছে। তাকে স্বামীর বাড়ীতে রেখেই চলে আসে।
নিহত সোমা রানীর ভাই উত্তম কুমার দাস জানান, রাত সাড়ে ৮টার দিকে খবর পান তার বোন বাড়ীতে গলায় শাড়ী পেচিয়ে আতœহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, তার বোনকে শ্বাসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখে। সে তার বোনকে হত্যার বিচার দাবী করেছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সোমার স্বামী প্রবির দাসকে থানায় আনা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































