বালিয়াকান্দিতে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা –
- Update Time : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
- / ৮১ Time View
সোহেল রানা,রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালা আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাইনিং অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটাইনিং অফিসার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম ( সেবা), রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসার ফকরুদ্দিন আহম্মেদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা প্রমুখ। কর্মশালায় ভোট গ্রহনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা অংশগ্রহন করেন। পরে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































