বালিয়াকান্দিতে পুনরায় চাঁদা দাবি ও হুমকি প্রদান –
- Update Time : ১১:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
- / ৮০ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী কলেজের ১৫ শিক্ষকের কাছে মোবাইলে পুনরায় সর্বহারা পার্টি পরিচয়ে চাঁদাদাবি ও হুমকি প্রদান করা হয়েছে। বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অমরেশ চন্দ্র রায় বাদী হয়ে গত বুধবার বালিয়াকান্দি থানায় জিডি করেছেন। এরপর শুক্রবার সকালে পুনরায় সব শিক্ষকদের কাছে ফোন করে চাঁদাদাবি করেছে।
সহকারী অধ্যাপক আতিয়ার রহমান বলেন, আমার কাছে ফোনে সর্বহারা পার্টি পরিচয় দিয়ে বলে, আপনার সাথে দাদা কথা বলবে, সালাম দিয়ে কথা বলবেন। সালাম না দেওয়ার কারণে গালিগালাজ শুরু করে। সে পরিবার-পরিজনকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অমরেশ চন্দ্র রায় বলেন, কয়েকদিন যাবৎ ০১৯০৪৪৬৯৩৮৬ ও ০১৯৩৪৫০২৯০৪ মোবাইল ফোনে আমারসহ কলেজের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক রিজাউল হক, সহকারী অধ্যাপক আলীম আল রাজী, প্রভাষক সঞ্জয় কুমার কুন্ডু, প্রহ্লাদ চন্দ্র সরকার, সিরাজুল ইসলাম, রাজেন্দ্রনাথ চক্রবর্তী, রকিবুল ইসলাম, বিলাশ চন্দ্র বিশ্বাস, সুশীল কুমার বাড়ৈ, তপন কুমার সরকার, বাবুলাল শর্মা, হিসাব রক্ষক বিধান চন্দ্র সাহার মোবাইল ফোনে চাঁদাদাবি করে এবং পরিবারের সদস্যসহ জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। এ হুমকিতে নিরাপত্তাহীনতার কারণে বুধবার বালিয়াকান্দি থানায় ( জিডি নং- ২৭৮) দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি ফোন পেয়ে ভয়ই পেয়েছিলাম। পরে জানতে পারি কলেজের এক প্রভাষকের কাছ থেকে সচিব পরিচয় দিয়ে সকল শিক্ষকের মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর থেকেই প্রত্যেক শিক্ষকের কাছে ফোন করে চাঁদাদাবি করাসহ হুমকি প্রদান করছে। তিনি আরো বলেন, শুক্রবার পুনরায় সকল শিক্ষকদের মোবাইলে হুমকি প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার আঃ ওয়াদুদ জিডির সত্যতা স্বীকার করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































