বালিয়াকান্দিতে দাখিল পরীক্ষায় কর্তব্য অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে অব্যাহতি –
- Update Time : ১০:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়সারা ভাবে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার সময় শেষ হবার পরও নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখাদেখি করে লেখাসহ অন্যান্য অভিযোগে ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আজ সোমবার দাখিল কোরআন মাজিদ পরীক্ষায় বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন, রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ।
দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ মুরাদুল ইসলাম বলেন, কোরআন মাজিদ পরীক্ষায় কক্ষে এমসিকিউ খাতা দিতে বিলম্ব হওয়ার কারণে বাঁধুলী খালকুলা দাখিল মাদ্রাসার শিক্ষক রুপালী খাতুন, বালিয়াকান্দি মাদ্রাসার শিক্ষক শাহনাজ পারভীন, বারমল্লিকা মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান, পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, নটাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আনিসা খাতুন ও বড়হিজলী মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।
রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ জানান, তিনি ওই কেন্দ্রে গিয়ে দেখেন পরীক্ষার্থীদের মধ্যে নেই শৃঙ্খলা। দায়সারা ভাবে গ্রহণ করা হচ্ছে পরীক্ষা, পরীক্ষার সময় শেষ হবার পরও নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখাদেখি করে লিখছে পরীক্ষার্থীরা। অথচ থেকে অবস্থান করছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। যে কারণে তিনি কর্তব্য অবহেলার কারণে ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































