বালিয়াকান্দিতে ট্রেনের সাথে শ্রমিকবাহি নছিমনের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪ –
- Update Time : ০৮:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে চলন্ত ট্রেনের সাথে শ্রমিকবাহি নছিমনের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১০ জন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ দিকে জেলার কালুখালী থেকে একটি মেইল ট্রেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনটি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছায়। তবে ওই সময় সেখানকার সড়কে কোন গেটম্যান না থাকায় পাশ^বর্তী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরনওপাড়া রাজ্জাক জুট মিল থেকে বাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা স্যালো ইঞ্জিন চালিত শ্রমিকবাহি একটি নছিমন সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহীদ শেখের ছেলে সরোয়ার শেখ (২০), এলেম সরদারের ছেলে ও গাড়ির চালক ইমরান সরদার (২২), জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের শুকুর আলী শেখের ছেলে সাকের আলী শেখ (২০) নিহত হয়। আহত হয়েছে, জামালপুর ইউনিয়নের তুলশি বরাট গ্রামের আলেক মৃধার ছেলে ফজলু মৃধা (৩০), পাশ^বর্তী আলোকদিয়া গ্রামের হারুন শেখের স্ত্রী পপি খাতুন (৩৫), তুলশীবরাট গ্রামের জহুরুল মিয়া স্ত্রী রাফেজা বেগম (২২), মিঠুন বিশ্বাসের স্ত্রী শেফালী বেগম (২৪), বিল্লাল মন্ডলের স্ত্রী আছিয়া বেগম (২৫) সহ ওই গাড়িতে থাকা আরো ১১ জন শ্রমিক। আহতদের মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যাওয়া হয়। তবে সেখানে তাদের অবস্থার অবনতি হলে এক জনকে রেখে অন্য সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ে। সেখানে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক ফজলুু মৃধাকে মৃত বলে ঘোষনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































