বালিয়াকান্দিতে ট্রেনের সাথে নছিমনের সংঘর্ষ –
- Update Time : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
- / ৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সাথে বাঁশ ভর্তি স্যালো ইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে হয়েছে। সংঘর্ষে আক্কাস মোল্লা (৪৬) নামে ওই নছিমনের চালক নিহত হয়েছে। সেই সাথে প্রায় এক কিলো মিটার দুরে গিয়ে ভেঙ্গে চুরমার হয়ে পরেছে নছিমনটি। আক্কাস জেলা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর বিলপাড়া গ্রামের খোরশেদ মোল্লার ছেলে।
ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মজিবর রহমান জানান, আজ শুক্রবার সকালে ১০ টার দিকে আক্কাস মোল্লা তার নছিমনে বাঁশ বোঝাই করে একই উপজেলার সোনাপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তার নছিমনটি ইসলামপুর ইউনিয়নের নওপাড়া রেলক্রসিং-এ পৌছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আশা রাজশাহী গামী আন্ত:নগর ট্রেন “বঙ্গমাতা” এক্সপ্রেসের সংঘর্ষ হয়। সে সময় নছিমন চালক আক্কাস ছিটকে পরে গুরুতর আহত হয় এবং ট্রেনে বেঁধে নছিমনটি দুমরে মুচরে প্রায় এক কিলো মিটার দুরে গিয়ে আছড়ে পরে। স্থানীয়রা আক্কাসকে পাশ^বর্তী সোনাপুর বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরো বলেন, ঘটনার পর আক্কাসের স্ত্রী নুরজাহান বেগম এক ছেলে ও এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চরম অনিশ্চিয়তার মধ্যে পরেছেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো: আকবর হোসেন বলেন, নসিমন চালক রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তবে লাশটি নিহতের স্বজনরা নিয়ে যাওয়ায় তা তারা উদ্ধার করতে পারেননি। যদিও এ ঘটনার কারণে ওই ট্রেনটি সেখানে দাঁড়ানোয় তা বিলম্বিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































