বালিয়াকান্দিতে চন্দনা নদীর তীরে ৩৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ –
- Update Time : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ৪৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চন্দনা নদীর তীরে অবৈধ দখলদার উচ্ছেদের অংশ হিসেবে ৩৩টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগের নেতৃত্বে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ, জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া বাজারের চন্দনা নদীর তীরে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, রাজবাড়ী জেলাতে আজই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে বালিয়াকান্দি, নারুয়া, মৃগী, পাংশাসহ জেলাব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতিমধ্যেই অবৈধ স্থাপনা মালিকদেরকে সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়েছে।
উচ্ছেদের ভিডিও দেখতে ভিজিট করুন-
https://www.youtube.com/watch?v=KauLaPu38hM
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































